বিশ্বনাথ ঝাঁ মেমোরিয়াল টি ২০ ক্রিকেট প্রতিযোগিতার যে সাতদিন ধরে খেলা চলছিলো বৃহস্পতিবার ছিল তার ফাইনাল খেলা। হরিশ্চন্দ্রপুরের সুলতান নগর ক্ষিতি মোহন সেন ক্লাবের পরিচালনায় ওই টুর্নামেন্টের আয়োজন কড়া হয়। এ রাজ্য ও অন্যান্য রাজ্য থেকে ওই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহন করে। এদিন ওই ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহন করেন পুর্নিয়া বনাম বালুরঘাট। মোট ২০ ওভার করে ৪০ ওভারের খেলা। এদিন খেলার মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পুর্নিয়া টিম। ব্যাট করতে নেমে সাত উইকেটে হাতে থাকতেই ১৩ ওভারে ওই প্রতিযোগিতা জিতে নেয় বালুরঘাটের দল।
প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মালদা জেলার যুব তৃণমূল সভাপতি অম্লান ভাদুরি, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আধিকারিক সঞ্জীব বিশ্বাস সহ প্রমুখ। সুলতান নগর ক্ষিতি মোহন সেন ক্লাবের পক্ষ থেকে বিজয়ী দলকে ট্রফির পাশাপাশি ৩০ হাজার টাকার চেক প্রদান করেন এবং রানার্স দলকে ট্রফির সাথে ২০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা।
গত ১৫ ফেব্রুয়ারি থেকে ওই শুরু হয়েছিল। যার শুভ উদ্বোধন করেছিলেন বাংলা সিনেমা জগতের অভিনেতা সুমিত গাঙ্গুলী। বৃহস্পতিবার ওই খেলা ঘিরে দর্শকের ভির ছিল চোখে পরার মতে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/RRl9t1LW9NU